বাগেরহাট

টানা ছুটির শেষ মুহূর্তে সুন্দরবনে পর্যটকের ভিড়

সুমন,স্টাফ রিপোর্টারঃ টানা ছুটির শেষ মুহূর্তে সুন্দরবনে পর্যটকের ভিড় বেড়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে মোট ৫দিন টানা ছুটির শেষ সময়ে সুন্দরবনে বেড়েছে পর্যটকদের ভিড়। আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে করমজলসহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে পর্যটকের ভিড় লহ্ম্য করা গেছে।

বনবিভাগ জানায়, টানা ছুটি পেয়ে মনের আনন্দে মাতোয়ারা সব বয়সী পর্যটকেরা। টানা ছুটির শেষ মুহূর্তে পর্যটকদের ভিড় বেড়েছে সুন্দরবনের করমজলে। সকাল থেকেই সুন্দরবনের পর্যটন স্পট করমজলে ভিড় বেড়তে শুরু করেছে। মোংলা থেকে সবচেয়ে কাছাকাছি ও আকর্ষণীয় হওয়ায় পর্যটন কেন্দ্র করমজলেই ভিড় সবচেয়ে বেশি পর্যটকদের।

এছাড়াও বনের হাড়বাড়ীয়া, কটকা, কচিখালী ও আন্ধারমানিকসহ অন্যান্য স্পটেও ছুটির শেষ মুহূর্তে ভিড় বেড়ছে পর্যটকদের।

পুর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, টানা ৫ দিনের ছুটি শেষ মুহুর্তে পর্যটক বাড়ছে সুন্দরবনে। আমরা বনবিভাগ থেকে আগেই সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। অবকাঠামোগত বিভিন্ন সুযোগসুবিধাও বাড়ানো হয়েছে। ভ্রমণপিপাসুরা যাতে নির্বিঘ্নে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেজন্য বনরক্ষীরাও টহল দিচ্ছেন। পর্যটকদের সর্বদা নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন তারা।

এই বিভাগের আরও সংবাদ