বাগেরহাট

মোংলায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা-খুলনা মহাসড়কের আবহাওয়া অফিস এলাকায় সড়ক দুর্ঘটনায় কাকলি বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে মোংলা আবহাওয়া অফিস এলাকায় বেটারিচালিত ভ্যান ও মাহিন্দ্রা সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কাকলি বেগম (২৮) নারী কে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাকলি বেগম (২৮) মোংলা পৌর শহরের শাহজালাল পাড়া (মনপুরা) এলাকার ভাড়াটিয়া মোঃ শাহিন শেখ’র স্ত্রী। তারা মোড়লগঞ্জ এলাকার বাসিন্দা। নিহত কাকলি মোংলা ইপিজেডের জিনলাইট কোম্পানিতে কর্মরত শ্রমিক ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কম্পানি ছুটির পর একটি মাহিন্দ্রা যোগে মোংলা বাসস্ট্যান্ডে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেটারি চালিত ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রায় উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় কাকলি বেগম (২৮)।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মোংলা-খুলনা মহাসড়কের আবহাওয়া অফিস এলাকায় দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। ঘটনায় পরিবারের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

এই বিভাগের আরও সংবাদ