কুষ্টিয়া

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি:ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংস করতে কুষ্টিয়ায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। একই দিন জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত: জেলা প্রশাসন, কুষ্টিয়া পৌরসভা, উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানের আওতায় পৌর এলাকার বিভিন্ন স্থান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, বাজার, ড্রেন, রেলস্টেশন, বাসাবাড়ির আশপাশ ও ছাদে জমে থাকা পানি এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। এদিকে কুষ্টিয়া পৌরসভা এলাকার বিভিন্ন স্থানেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।

এদিকে সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি।

এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ