মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী পালন


সুমন,স্টাফ রিপোর্টারঃ ‘ভালো আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে দিনটি উপলহ্মে রুদ্র স্মৃতি সংসদের আয়োজনে কবির গ্রামের বাড়ী মিঠাখালীতে একটি শোভাযাত্রা বের হয়ে মিঠাখালী বাজার সড়ক প্রদহ্মিন করে রুদ্রের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কবির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মোনাজাত শেষে কবির স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে মিষ্টি বিতরন করা হয়। এসময়ে, রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাতের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্পিতা হালদার, উপজেলা বিএনপি সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিহ্মার্থীরা উপস্থিত ছিলেন।
কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ ১৯৫৬ সালের ১৬ অক্টোবর জন্ম গ্রহণ করেন। এরপর ১৯৯১ সালের ২১শে জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান। ২০২৪ সালে রুদ্র মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। ১৯৯৭ সালে মরণোত্তর শ্রেষ্ঠ গীতিকারের সম্মাননা লাভ করেন। এছাড়া মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি।



