ধামরাইয়ে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব


রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।
বুধবার ধামরাই উপজেলায় দুই শত সাতাশটি পূজা মন্ডপের মধ্যে একশত আটানব্বটি প্রতিমার বিসর্জন দেওয়া হয়েছে অবশিষ্ট ঊনত্রিশটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি।
ধামরাই পৌরসভার ঐতিহাসিক মাধব বাড়ির ঘাটে আটাশটিসহ সর্বমোট চল্লিশটি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে অবশিষ্ট চারটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি।
বুধবার রাতে ধামরাই পৌরসভার ঐতিহাসিক মাধব বাড়ির ঘাটে বিসর্জন সংক্রান্ত আয়োজিত অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন এর সভাপতিত্বে ও ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সাংবাদিক রনজিত কুমার পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম, ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান , ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার,সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও হাজার হাজার ভক্তবৃন্দগন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
ধামরাইয়ে সকল পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসব মুখর আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। পূজা কে কেন্দ্র করে ঢাকা জেলার ধামরাই উপজেলার কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত সকল প্রতিষ্ঠান,, ধামরাই উপজেলা প্রশাসন, ধামরাই থানা প্রশাসন, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় এমপি মহোদয়, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি, এসপি মহোদয়, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের আন্তরিকচ সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের
পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার—মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বার্তায় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গাপূজা। সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে উৎসব নির্বিঘ্ন রাখতে সরকার জোরদার করেছে নিরাপত্তা, নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতা। পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি অনুদান বৃদ্ধি ও ছুটি সম্প্রসারণে উৎসবের আনন্দ হয়েছে আরও সর্বজনীন।



