যশোর
শার্শায় ৫০ পিচ ইয়াবাসহ যুবক আটক


নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারাঃ যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবাসহ সৈকত আলী দুলদুল(২১)নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার(১৫ মে) সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার্স ইনচার্জ মারুফ হোসেন।
এর আগে বৃহস্পতিবার রাত ৯ টা ৩০ মিনিটের দিকে উপজেলার রুদ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক দুলদুল বাগআঁচড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সে তার মায়ের সাথে রুদ্রপুর গ্রামে বসবাস করে।
পুলিশ জানায়,গোপন সংবাদে থানার এসআই শরিফুল ইসলাম ও এএসআই লাভলু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রুদ্রপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে দুলদুলকে আটক করে।পরে তার হেফাজত থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
থানার অফিসার্স ইনচার্জ আরো জানিয়েছেন, আসামীর বিরদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং ৩৩।তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে।



