ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় ছাত্রদলের আনন্দ র‍্যালিতে হামলার অভিযোগ, আহত অন্তত ১০

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার আনন্দ র‍্যালিতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা মিলনায়তন থেকে নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি মায়াবী সিনেমা হলের সামনে পৌঁছালে সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীদের বিরুদ্ধে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে র‍্যালিটি পণ্ড হয়ে যায়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কবীর আহমেদের অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে, কমিটি গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রহমান গ্রুপের নেতাকর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ