আইন ও আদালত

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনের নামে মামলা করা হয়েছে।
‎
শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী সংবাদকর্মীদের কাছে মামলার বিষয়টি নিশ্চিত করেন। এদিন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে দিনভর সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভাঙচুর চালান। সকাল থেকেই টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন ধর্মঘটের সমর্থকরা।

এই বিভাগের আরও সংবাদ

‎একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।এ ঘটনায় দায়ের করা মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ