নওগাঁ

নওগাঁয়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করল শহীদ জিয়া প্রজন্ম দল

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ শহরে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল, নওগাঁ জেলা শাখা।

বুধবার বিকেলে নওগাঁ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও থানার মোড়সহ জনসমাগমপূর্ণ এলাকায় সংগঠনটির জেলা শাখার উদ্যোগে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা পথচারী, রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও অসহায় রোজাদারদের হাতে ইফতার প্যাকেট তুলে দেন।

ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত। নওগাঁ সদর থানা বিএনপির সহ- দপ্তর সম্পাদক মোঃ মনিরুল হাসান রুবেল এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর থানার শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: সাজু, বাংলাদেশ শহীদ জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক মো.সুমন হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. স্বপন হোসেন এবং সদস্য সচিব মো. মিনহাজুল হক সম্রাট।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শহীদ জিয়া প্রজন্ম দল নওগাঁ পৌর শাখার সভাপতি মো. চঞ্চল ইসলাম, সাধারণ সম্পাদক মো: রনি হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো: সুইট হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় সংগঠনের নেতারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও পথচলতি রোজাদার মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল নওগাঁ জেলা শাখা এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

ইফতার বিতরণ কর্মসূচিতে সংগঠনের নওগাঁ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় পথচারীরা এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ