আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত


আত্রাই(নওগাঁ)সংবাদদাতা: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং তারুণ্যের শক্তিকে আরও সুসংগঠিত করার লক্ষে এই সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা যুবদলের সভাপতি মো.মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো.কামরুজ্জামান জুয়েল।
প্রধান বক্তা জেলা যুবদলের সদস্য সচিব মো.রুহুল আমিন মুক্তার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম,উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম,যুবদলের যুগ্ম সম্পাদক মো.আশরাফুল ইসলাম লিটন,মো.পারভেজ ইকবাল।
এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,সহ সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট,সাংগঠনিক মো.আবু বক্কর সিদ্দিক ও কামরুল হাসান সাগর,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.মনোয়ার হোসেন লোটাস জেলা উপজেলা ও কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ। বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিগত দিনে ফ্যাসিবাদী সরকারের নানা জুলুম, অত্যাচার, হামলা-মামলা ও দমনপীড়ন উপেক্ষা করে ধামইরহাটের যুবদল কর্মীরা রাজপথে অতন্দ্র প্রহরীর মতো লড়াই চালিয়ে গেছে। এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় যুবসমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফার বার্তা প্রতিটি সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আত্রাইয়ের মাটিতে বিএনপি ও যুবদল আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল রাজপথে প্রস্তুত রয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর জোর দিয়ে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।





