নওগাঁয় ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


মোঃ সুইট হোসেন নওগাঁ, জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ মিলন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (৮ নভেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল নিয়ামতপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিয়ামতপুর থানার বেলির মোড় থেকে পাথকৈলগামী সড়ক দিয়ে মোটরসাইকেলে করে গাঁজা বহন করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযানকারী দল তাৎক্ষণিকভাবে কন্যাপুর গ্রামের হারুনের বাড়ির সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।
পরে বিকেল ৪টার দিকে সন্দেহভাজন একটি মোটরসাইকেল চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়। এ সময় মোটরসাইকেলচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। আটক ব্যক্তি নিজের নাম মিলন (২৫), পিতা জাহির, গ্রাম বিশ্বনাথ খলিফাপাড়া, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ বলে পরিচয় দেন।
পরে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।



