নওগাঁ

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে শিক্ষকদের শুভেচ্ছা

ইসমাইল হোসেন, পোরশা : পোরশা উপজেলার শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী জাতীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। গতকাল ইফতার অনুষ্ঠান শেষে বিদ্যালয় অফিস কক্ষে তাকে এ শুভেচ্ছা জানানো হয়।

গোলাপ ফুল দিয়ে সাজানো তোরাটি ৪৬ নওগাঁ ১-(পোরশা সাপাহার ও নিয়ামতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব সাদেকুল ইসলাম, উপজেলা বিএনপি দূর্যগ ও ত্রাণ পুনর্বাসন সম্পাদক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল হালিম, আলমগীর হোসেন ও রবিউল ইসলাম সহ কর্মচারী বৃন্দ।

বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে আলাপ কালে, অতিরিক্ত ছাত্র ভর্তি সংক্রান্ত সমস্যা তুলে ধরলে তিনি শাখা খোলারও পরামর্শ দিয়ে রেজিস্টার বরাবর দরখাস্তে সুপারিশ করেন।

দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সরকারের নির্দেশনা যথাযথ পালন করে শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষকদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করারও পরামর্শ দেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ