নওগাঁ

নওগাঁয় ডিবির অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় হাট চকগৌরী বাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি মাদকবিরোধী টিম গত ১৫ মার্চ রবিবার মহাদেবপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম জানতে পারে, মহাদেবপুর উপজেলার চকগৌরী বাজারে এক ব্যক্তি তার রুটির দোকানে গাঁজা রেখে বিক্রি করে। পরে সংবাদের সত্যতা যাচাই করতে ডিবি পুলিশের অভিযানিক দল স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। তল্লাশির এক পর্যায়ে নওগাঁ সদর উপজেলার কসবা গ্রামে মৃত সাত্তার আলীর মোঃ মোস্তাফিজুর রহমান বাবু(৪৬) এর রুটির দোকান থেকে ১ কেজি সহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আটক মোস্তাফিজুর রহমান বাবু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ