নওগাঁ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপজেলার চৌমাশিয়া (নওহাটা) মোড় এলাকায় ওহাব চাউল কলের সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।

নিহত তম্ময় হোসেন পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন জোনাকির ছেলে।

নিহতের ফুফাতো ভগ্নিপতি আব্দুর রশিদ বলেন, পরিবারের অমতে তন্ময় হোসেন একটি মেয়েকে বিয়ে করে। এরপর পরিবারের লোকজনের সাথে বনিবনা না হওয়ায় তন্ময় তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি বাসায় ভাড়া থাকতো। এবং এখানে ভাড়া থেকেই লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন জনের বাসায় বিদ্যুৎমিস্ত্রি হিসাবে কাজ করতো তন্ময়। তারই ধারাবাহিকতায় সে নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করে তার কাজের যন্ত্রপাতি রেখে যায়। শনিবার সকাল তার রেখে যাওয়া কাজের যন্ত্রপাতি নিতে আসে। এবং নিয়ে যাওয়ার সময় নওহাটা মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে পৌঁছালে নওগাঁর দিক থেকে আসা বি আর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রাস্তায় পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাথা থেতলে যায়। এরপর সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ