ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার মিষ্টি বিতরণ


ইসমাইল হোসেন, পোরসা (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে একটি আসনে জয় লাভ করায় শুকরিয়া আদায় করে উপস্থিত সবাইকে মিষ্টি খাওয়াইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পোরশা উপজেলা শাখা।
শুক্রবার সকাল ১০ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পোরশা উপজেলা শাখার সারাইগাছি অফিসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে দোয়া করেন এবং উপস্থিত সকলকে মিষ্টি বিতরণ করেন।
এই শুকরিয়া আদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মাওলানা হুজ্জাত উল্লাহ শেখ, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ সহ দলীয় সদস্যবৃন্দ স্থানীয় অতিথিবৃন্দ সাংবাদিক আব্দুল মান্নান সহ আরো অনেকে।
তারা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আজকে একটা আসন পেয়েছি এরপরে জনগণের সুখে দুখে পাশে থেকে মন জয় করতে পারলে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা অনেক আসন পাবো বলে আশা করি।
মুনাজাতে তারা বলেন বাংলাদেশের মানুষকে ইসলাম বুঝার তৌফিক দান করুক। দেশের মানুষ চাঁদাবাজ ও দুর্নীতি থেকে মুক্তি পেয়ে শান্তিতে বসবাস করতে পারে।



