নওগাঁয় ড্রামট্রাকের চাপায় নিহত -৫


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও, জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান, খোকা পাহানের ছেলে বীরেন, নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান এবং অনিল পাহানের ছেলে বিপ্লব। এ ঘটনায় একই গ্রামের রমেসের ছেলে ভ্যানচালক সামন্ত আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোরে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছেলে নজিপুরগামী একটি বালুভর্তি ড্রাম ট্রাক ওই ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়।
স্থানীয়রা ভ্যানে থাকা অন্য তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুইজনের মৃত্যু হয়। গুরুত্বর অবস্থায় একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। সব মিলিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এছাড়া সামন্ত নামের এক ভ্যানচালক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “দুর্ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই ঘটনায় পাঁচজন মারা গেছেন।



