নওগাঁ

নওগাঁয় সেপটিক ট্যাংক থেকে নারীর মৃতদেহ উদ্ধার

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামে সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলভবানীপুর গ্রামে একটি বাড়ির সেপটিক ট্যাংকে মরদেহ দেখার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠান।

এই বিভাগের আরও সংবাদ