নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সার সরবরাহ, কৃষি উন্নয়ন ও সার ব্যবস্থাপনা নিয়ে সার ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ জানুয়ারি(রবিবার) মহাদেবপুর উপজেলা সার ডিলারদের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের জননেতা মোঃ ফজলে হুদা (বাবুল)।

সভায় বক্তারা বলেন, কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সুষ্ঠু ও সময়মতো সার বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের স্বার্থ রক্ষায় সার ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কৃষি খাতে বিদ্যমান সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফজলে হুদা বাবুল বলেন, কৃষক ও সার ডিলাররা দেশের খাদ্য নিরাপত্তার মূল শক্তি। কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

মতবিনিময় সভায় মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ