নওগাঁ

নওগাঁর বদলগাছীতে বিএনপির উদ্যোগে যোগদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ১নং বদলগাছী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৭ জানুয়ারী ( শনিবার) সন্ধ্যায় এক যোগদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ–৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ফজলে হুদা বাবুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম গোল্ডেন, বদলগাছী উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি মো.রেজাউন নবী স্যান্ডো সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁরা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করে আন্দোলন-সংগ্রাম জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ