নওগাঁ

নওগাঁয় দারুল আরকার ক্বওমী ও নূরানী মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়ণপুর, নওহাটামোড় দারুল আরকার ক্বওমী মাদ্রাসা এন্ড নূরানী মাদ্রাসার উদ্যোগে এক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫জানুয়ারী) সকাল ১০ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুজ্জামান জামান(রাশেদ) বিশেষ হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ভীমপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ উজ্জ্বল সরদার,জামায়েত ইসলামী ভীমপুর ইউনিয়ন শাখার আমীর মোঃ আব্দুল লতিফ,বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চেরাগপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহজানইসলাম,বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেরাগপুর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন রশীদ সহ উক্ত মাদ্রার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অতিথিবৃন্দ মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, ক্বওমী ও নূরানী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষা মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করে দ্বীনি শিক্ষার প্রসারে অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা ও নৈতিক চরিত্র গঠনে পরিবার ও প্রতিষ্ঠানের যৌথ দায়িত্বের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অভিভাবক সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

এই বিভাগের আরও সংবাদ