নওগাঁ

নওগাঁয় খাড়ির পানি থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় একটি খাড়ির পানি থেকে মিঠুন (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম।

মঙ্গলবার (৬ জানুয়ারী) মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির চকগৌরী বাজারে খাড়ির পানিতে থেকে এই মরদেহটি উদ্ধার করে।

এই বিভাগের আরও সংবাদ

নিহত যুবক মিঠুন মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের শ্রী পুংকু সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১ টায় চকগৌরী বাজার থেকে পাবলিকের ধাওয়ায় মিঠুন দৌড়ে এসে চকগৌরী বাজারে খাড়ির পানিতে লাফ দিলে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয়রা কয়েকজন খোঁজাখুঁজি করলেও মিঠুন(২৫) কে উদ্ধার করতে পারেনি। ঘটনাটি নওহাটা পুলিশ ফাঁড়িকে জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবেরি টিম এসে বিকেল ৪ টায় মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ জাকির হোসেন জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পরে ডুবুরি টিমের মোঃ সজিব সেক এর মাধ্যমে মৃতদেহ উদ্ধার করি এবং আমরা মৃতদেহটিকে নওহাটা পুলিশের কাছে হস্তান্তর করি।

এ বিষয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা জানান, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ