নওগাঁ
ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক ১


ইসমাইল হোসেন,পোরশা নওগাঁ: ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ঘাটনগর ইউনিয়ন থেকে এক জন আটক করেছে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের উপ পরিদর্শক হুমায়ূন কবির ও সঙ্গিও অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান চালিয়ে ট্যাবলেট সহ উপজেলার নোচনাহার বাজার থেকে আবুল হোসেনের ছেলে ময়নুল ইসলাম (৪০)কে আটক করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, হুমায়ূন কবির কর্তৃক দায়ের কৃত মাদকবিরোধী মামলায় তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।



