নওগাঁয় বজ্রপাত প্রতিরোধে স্কয়ারের তালগাছ রোপন কর্মসূচি’র উদ্বোধন


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বজ্রপাত প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটির ‘ক্রপ কেয়ার ডিভিশন’-এর বাস্তবায়নে নওগাঁ সদর উপজেলার শিকারপুর-হাঁসাইগাড়ি ইউপির সংযোগ সড়কে ৫০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে।
মঙ্গলবার (১২’আগস্ট) সকাল ১১টায় এই শিকারপুর-হাঁসাইগাড়ি ইউপির রাস্তার দু’পাশে তাল গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জনাব মো: আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ জনাব মো: খলিলুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্দ্যান) কৃষিবিদ জনাব মো: রেজাউল করিম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ)’ কৃষিবিদ জনাব মো:মেহেদুল ইসলাম , নওগাঁ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মো: মনিরুল ইসলাম,অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ জনাব মো: ফিরোজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জনাব মোঃ নুরুজ্জামান রনি,
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশনের সেলস্ কো-অর্ডিনেটর কৃষিবিদ জনাব ফরিদ আহাম্মদ, জোনাল সেলস্ ম্যানেজার, এগ্রোভেট ডিভিশন জনাব মোঃ আব্দুর রহিম, জোনাল সেলস্ ম্যানেজার, ক্রপ কেয়ার ভিভিশন জনাব মোঃ মুরাদ হোসেন ও ফিল্ড ম্যানেজার রাজা মিয়া সহ প্রমুখ।
অনুষ্ঠানস্থলে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, তালগাছ বজ্রপাত নিরোধে একটি প্রাকৃতিক ও কার্যকরী উপাদান হিসেবে কাজ করে। চারা গুলো বড় হলে এটি বজ্রপাত প্রতিরোধে সহায়ক হবে। পাশাপাশি সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর কর্মকর্তারা জানান, শুধু এ এলাকায় নয়, সারা দেশব্যাপী চলতি বছরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১০ হাজার তালগাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিবেশবান্ধব এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা আশা করছেন, সরকারি-বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগ অব্যাহত থাকলে আগামীতে নওগাঁসহ অন্যান্য জেলাগুলোতে বজ্রপাত জনিত প্রাণহানি কমে আসবে বলে জানান।





