যশোর

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে শার্শার শালকোনা সীমান্ত থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়। তবে এসময় কোন চোরাকারবারিকে আটক করতে পারিনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শালকোনা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাবে। এসময় সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক ব্যক্তিকে গতিরোধ করা হলে তার হাতে থাকা একটি ব্যাগ পাশে সরিষা ক্ষেতে ফেলে ভারত সীমান্তে পালিয়ে যায়।পরবর্তীতে সেই ব্যাগটি উদ্ধার করে তার মধ্যে থেকে ২ কেজি ৩৩০ গ্রাম ওজনের ২০ পিচ স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৭ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ শার্শা থানায় সোপর্দ করা হবে। এবং পলাতক আসামির বিরুদ্ধে শার্শা থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

পলাতক আসামি শার্শা উপজেলার শালকোনা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে তারিকুল ইসলাম তারেক (৪০) বলে জানিয়েছেন তিনি।

তিনি আরে জানান,পলাতক আসামিকে আটক করতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ