যশোর

শার্শার পল্লী থেকে ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শার পল্লী থেকে মনির হোসেন (৪৫) নামে এক ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৩রা নভেম্বর) সকালে উপজেলার বেড়ী নারায়নপুর গ্রামের ইসমাইল হোসেনের আমবাগানের গাছে থেকে তাকে উদ্ধার করে শার্শা থানা পুলিশ।

নিহত মনির হোসেন বেড়ী নারায়নপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক।

স্থানীরা জানান, মনির হোসেনের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে মনমালিন্য চলে আসছিলো। তার স্ত্রীর সাথে সেলিম হোসেন নামে একজনের পরোকিয়া চলছিল বলে শুনা যাচ্ছে। সে কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। মনির হোসেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তার স্ত্রী এই হত্যাকান্ড ঘটিয়েছে।

শার্শা থানার পুলিশ ওসি (তদন্ত) এস এম আকিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নারায়নপুর গ্রামে একটি আম বাগানে মরদেহ ঝুলে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাত দন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রীয়াধীন বলে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ