নওগাঁ

নওগাঁয় নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গ্রেফতার

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম (৬৫) কে আটক করেছে। আজ শুক্রবার সন্ধ্যা সারে ৬ টারদিকে নওগাঁ জেলা সদর মডেল থানার একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটককৃত রফিকুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ মন্ডলপাড়া গ্রামের চয়েন উদ্দিন মন্ডলের ছেলে ও নওগাঁ সদর উপজেলা পরিষদ এর সাবেক উপজেলা চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর থানার ২০২৫ সালের ১৯ জুনের জিআর-৩৩২/২৫ মামলায় আদালত থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি উক্ত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। এছাড়াও পুলিশের তথ্যমতে, তিনি ৩টি মামলার এজাহারনামীয় আসামী। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। নওগাঁ সদর মডেল থানার পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ