যশোর

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি নিহত

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন সভাপতি শাকিল খান সাজু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বৃহষ্পতিবার দুপুরের দিকে বাগআঁচড়া টু বাঁকড়া সড়কের শংকরপুর কাঁদাভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাকিল খান সাজু শংকরপুর গ্রামের শাহিদুল ইসলামের ছেলে। নিহতের এ তথ্য নিশ্চিত করেছেন নিহত সাজুর ভাই রাব্বি হোসেন।

তিনি জানান, সাজু বাসা থেকে অসু্স্থ খালুকে দেখতে নায়ড়ায় যাচ্ছিলো পথিমধ্যে শংকরপুরে ভাটার সামনে পৌছালে দুর্ঘটনার শিকার হয় সাজু।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।পরে সাজুর অবস্থার অবউন্নতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন সেখানকার কর্মরত চিকিৎসক।ঢাকায় নেওয়ার পথে নড়াইল পৌছালে সাজু মারা যান।

এই বিভাগের আরও সংবাদ