যশোর

ঝিকরগাছায় ৪টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

নাজিম উদ্দীন জনিঃ যশোরের ঝিকরগাছায় ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযানে চালিয়ে ৪টি (৮৮২.৩ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাকারবারি আটক হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার কীর্তিপুর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করে যশোর ডিবি ও ঝিকরগাছা থানা পুলিশের একটি দল।

আটককৃতরা হলো, আলামিন হোসেন (২৭), পিতা- শহীদুল ইসলাম, সাং-ঘিবা, থানা-বেনাপোল, জেলা-যশোর ও মহিবুল (৩৩), পিতা-আওয়াল মোল্লা, সাং-জয়পুর, থানা-লোহাগড়া, জেলা- নড়াইল।

পুলিশ জানায়, স্বর্ণ পাচারের গোপন খবরে, যশোর-বেনাপোল মহাসড়কের উপর ঝিকরগাছা থানার কীর্তিপুর মোড় এলাকায় ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম ও ঝিকরগাছা থানা পুলিশের টহল টিম অবস্থান নেয়।

এসময় বেনাপোল গামী একটা মোটরসাইকেলের গতিরোধ করে মোটরসাইকেলের চালক মহিবুল ও যাত্রী আলামিনকে আটক করে। তাদের গতিবিধি সন্দেহজনক দেখে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, আসামী মহিবুলের কোমড়ে বিশেষ কায়দায় স্বর্ণের বার রক্ষিত রয়েছে। ধৃত আসামীর শরীর থেকে ও আসামীর দেখানো মতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য আশি লক্ষ টাকা।

যশোর ডিবি পুলিশের ওসি রুপম কুমার সরকার জানান,এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ