যশোর

শার্শায় বিজিবির অভিযানে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

নাজিম উদ্দীন জনি,শার্শা (বেনাপোল) প্রতিনিধিঃ যশোরের শার্শা সীমান্ত থেকে ৮২ পিচ স্বর্ণের বার(ওজন ৯ কেজি ৫৫৮ গ্রাম) ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।তবে এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পলাতক আসামি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালন ভারতে পাচারের উদ্দেশ্যে শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্তের রহমত পুর গ্রাম দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক মোটরসাইকেল আরোহিকে গতিরোধ করা জন্য বেরিকেড দেওয়া হয়। এসময় পলাতক আসামি মেহেদী বেরিকেড অমান্য করে স্পিড বাড়িয়ে স্বর্ণ নিয়ে পালাতে গেলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। পরে সে মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলর মধ্যে থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৭৮ লাখ টাকা। পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ