শার্শার বাগআঁচড়ায় আ’লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামিলীগের আয়োজনে বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৭ আগস্ট) বিকালে বাগআঁচড়ায় ও কায়বা ইউনিয়ন আওয়ামিলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণত সম্পাদক আলী আহম্মেদ শান্তির সঞ্চালনায় বক্তব্য রাখেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণত সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, কায়বা ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য নাসির উদ্দীন সহ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা।
এ বিক্ষোব মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবলীগ সভাপতি সাবেক মেম্বার আলী আহম্মেদ,সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু,ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা চঞ্চল,শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আকিব জাভেদ শুভ,তথ্য ও গবেষণা সম্পাদক শিপলু, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই ইউনিয়নের আওয়ামিলীগ ছাত্রলীগ, কৃষকলীগের নেতা কর্মীরা।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলা হয়। এর পর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।





