ভোলায় ‘বিচার বিভাগীয় সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত


ভোলা প্রতিনিধি: ভোলায় বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ এ. এম. রেজা জাকেরের সভাপতিত্বে এতে বিচারকবৃন্দ, পুলিশ সুপার, সিভিল সার্জন, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী নেতা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে দেওয়ানি ও ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির প্রতিবন্ধকতা, উত্তরণের উপায় এবং চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মামলার দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বয়রা জরিপ ও ১ নং খাস খতিয়ানের জটিলতা, সরকারি মামলায় বিলম্ব, গ্রেপ্তারি পরোয়ানা, মাদক ব্ল্যাকলিস্টিং, মনপুরায় সাব-জেল নির্মাণ, নারী ও শিশু ভিকটিমের নিরাপদ আবাসন, বিচারক সংকট, এজলাসের নিরাপত্তা এবং দ্রুত তদন্ত প্রতিবেদন ও মেডিকেল সার্টিফিকেট প্রদানের বিষয় উঠে আসে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মো: নোমান, সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম এবং পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার নিজ নিজ দপ্তরের সীমাবদ্ধতা দূর করে দ্রুত সেবা ও সহযোগিতার আশ্বাস দেন।
সবশেষে সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ এ. এম. রেজা জাকের বিচার বিভাগে দুর্নীতি-অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা দেন এবং সব স্টেকহোল্ডারের সমন্বয়ে ভোলা বিচার বিভাগকে রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান





