ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে শামীম খান সভাপতি, মাসুদ রানা সা. সম্পাদক নির্বাচিত


রনজিত কুমার পাল, সিনিয়র রিপোর্টার: ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. শামীম খান এবং সাধারণ সম্পাদক পদে মো. মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।
শনিবার(২৮ নভেম্বর) সকালে ধামরাই উপজেলা প্রেসক্লাবের ২৪ সদস্যের উপস্থিতিতে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে সদস্যদের ভোটের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অন্যান্য বিজয়ীরা হলেন— সহ-সভাপতি পদে কার্তিক ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন সজীব,
সাংগঠনিক সম্পাদক পদে মামুন আহমেদ জয় এবং অর্থ ও দপ্তর সম্পাদক পদে মো. আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আমিন ও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ডাক্তার ফজলুর রহমান সবুজ।
নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন সহকর্মীি সাংবাদিকরা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ ও অধিকার রক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





