গাইবান্ধা

পলাশবাড়ীতে ‘তাঁরা ডাক্তার’ আর নেই, দাফন সম্পন্ন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী (প্রফেসরপাড়া) এলাকার পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ্ব ডা. আব্দুল কুদ্দুস মন্ডল ওরফে ‘তাঁরা ডাক্তার’ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন নম্র, ভদ্র, সদালাপী ও মানবদরদি একজন মানুষ।

এই বিভাগের আরও সংবাদ

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় পলাশবাড়ী পৌরশহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ