চাঁপাইনবাবগঞ্জ

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ. লীগের কর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে টমাস (৩৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত এবং আহতরা সবাই নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠ সংলগ্ন মশিউর রহমানের একটি ঘাসের জমিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বা টোলা গ্রামের মোর্তজার ছেলে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।

স্থানীয় ও প্রাথমিক সূত্রে জানা যায়, টমাসসহ অজ্ঞাতনামা আরও অন্তত তিনজন মিলে ওই ঘাসের জমিতে ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণে বাকি আহতরা তাকে ফেলে রেখেই আত্নগোপনে চলে যায়। তবে চিকিৎসার জন্য তাদের কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে বিষয়টি জানাজানের পর স্থানীয়দের অনেকেই ঘটনাস্থলে ভীড় করতে দেখা যায়। পুলিশ ছাড়াও এসআর বি এবং বিজিবি সদস্যদেরও ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা যায়।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে তার নেতৃত্ব পুরিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । এদিকে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ঘটনাস্থল থেকে ককটেলের আলামতগুলো এবং বিস্ফোরকগুলোর তালিকা প্রস্তুত করে জব্দ করা হচ্ছে। আহতরা পলাতক থাকলেও তাদের ধরতে অভিযান চলছে।

নিহত ব্যাক্তির মরদেহ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ