পলাশবাড়ীতে পৌর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: দেশব্যাপী অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর এবং গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের তিনমাথা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নির্ঝর আকন্দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন হায়দার আলী, স্বপন সরকার, নজরুল ইসলাম, শাকিল, মেহেদী হাসান, তাহিরুল, মোখলেছ, হাসান, শাহিন, শাহজাহান, আপন ও পারভেজসহ নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





