শ্রীনগরে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে যুবদল। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলা যুবদলের আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি এলাকায় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। যুবদলের মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়িতে এসে সমাবেশ করে।
যুবদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজ পাঠান, সাধারণ সম্পাদক ভিপি শাহরিয়ার, যুগ্ন-সম্পাদক মহসিন খান বাবুু, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল শেখ, লৌহজং উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার, শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ন-আহবায়ক মাসুদ রানা, প্রিন্স নাদিম, সদস্য রাজু আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা লোকমান হোসেন, ইকবাল হোসেন, বাবুল আহমেদ, হুমায়ুন আহমেদসহ জেলা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মী বৃন্দ। এদিন বক্তারা দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।





