দিনাজপুর

ঘোড়াঘাটে ৭৪ গির্জায় বড়দিনের প্রস্তুতি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৭৪টি গির্জায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে।

উৎসবটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে পালনের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে সরকারি বরাদ্দ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছে উপজেলা খ্রিস্টান এ্যাসোসিয়েশন।

এই বিভাগের আরও সংবাদ

সংগঠন সূত্রে জানা গেছে,উপজেলার বিভিন্ন এলাকায় যাচাই-বাছাই করে ৭৪টি গির্জা চিহ্নিত করা হয়েছে। এসব গির্জায় নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়।প্রতিবছরের মতো এবারও গির্জাগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বড়দিন উদযাপনের পরিকল্পনা রয়েছে।

উপজেলা খ্রিস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ মার্ডী ও সাধারণ সম্পাদক রেভা. পরিমল মার্ডী স্বাক্ষরিত আবেদনে বলা হয়,বড়দিন উদযাপনে গির্জাগুলোর জন্য সরকারি আর্থিক সহযোগিতা প্রয়োজন। এ সহযোগিতা পাওয়া গেলে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবের আয়োজন আরও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে

এ জন্য বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সরকারি বরাদ্দ প্রদানের ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন খ্রিস্টান ধর্মালম্বীরা।

এই বিভাগের আরও সংবাদ