মুন্সিগঞ্জ

শ্রীনগরে ১০ হাজার হেক্টর জমিতে ধান ও ২১শ’ হেক্টর আলু চাষের লক্ষ্যমাত্রা

জমি পরিস্কার ও বীজতলা প্রস্তুতে ব্যস্ত কৃষক

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ধান ও আলু চাষকে সামনে রেখে কৃষিজমি পরিস্কার ও ধানের বীজতলা প্রস্তুতে ঘাম ঝড়াচ্ছেন স্থানীয় কৃষকরা। আড়িয়ল বিলসহ উপজেলার বিভিন্ন চকে জলমগ্ন কৃষিজমি থেকে কচুরিপানাসহ অন্যান্য জঙ্গল পরিস্কার হাজার হাজার শ্রমিক কাজ করছেন। অপরদিকে বোরো মৌসুমকে সামনে রেখে ধানের বীজতলা প্রস্তুত করছেন সংশ্লিষ্ট কৃষকরা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, আড়িয়ল বিল এলাকার গাদিঘাট, শ্যামসিদ্ধি, মরিচবাড়ি, টেক্কা-মার্কেট, হাঁসাড়া, আলমপুর, লস্করপুর, শ্রীধরপুর, মদনখালীতে স্থানীয়রা ধানের বীজতলা প্রস্তুত ও পরিচর্য়ার কাজে ব্যস্ত সময় পাড় করছেন। আড়িয়ল বিলে অধিকাংশ জমিতে হাটু পানি রয়েছে। এরই মধ্যে প্রায় ৬০ শতাংশ আবাদি জমির জঙ্গল অপসারণ হয়েছে। এছাড়া উপজেলার পূর্ব অঞ্চলের বীরতারা, তন্তর, আটপাড়া, কুকুটিয়া এলাকাসহ অন্যান্য চকে আলুজমির পাশাপাশি ধানের জমিও পরিস্কারের লক্ষ্যে কাজ করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। এর মধ্যে আড়িয়ল বিলের শ্রীনগর উপজেলা অংশে ৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আগাম ধান চাষ হয়। উপজেলায় ২১শ’ হেক্টরের অধিক জমিতে আলু চাষের জন্য স্থানীয় কৃষকরা প্রস্তুতি নিচ্ছে। শ্রীনগরে আলু ও ধান চাষ মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য কৃষি শ্রমিক আসেন কাজ করতে। শ্রীনগর চকবাজার সেতুর সামনে শতশত কৃষি শ্রমিক জড়ো হন শ্রম বিক্রির জন্য। শ্রমিকরা জানান, দিনে তিন বেলা খাবারসহ গৃহস্তের ক্ষেতে কাজের বিনিময় একেকজন মজুরী নিচ্ছেন ৭শ’ থেকে ৮শ’ টাকা।

আড়িয়ল বিল এলাকার ধান চাষীরা বলেন, এখানে বেশীর ভাগ কৃষকই হাইব্রিড জাতের ২৮, ২৯ ও ৫২ জাতের ধান চাষ করে থাকেন। ধানের জমি পরিস্কার করার পাশাপাশি বীজতলা প্রস্তুত করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে ডিসেম্বরের শেষ দিকেই জমিতে আগাম ধানের চারা রোপণ শুরু করবেন তারা।

আলু চাষীরা বলেন, গেল দুই বছর ধরে আলু ক্ষেতিতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। কঙ্খিত আলুর বাজার মূল্য না পাওয়া আলু উৎপাদন খরচের অর্ধেক খরচও উঠে আসেনি। হিমাগারের এখনও অনেক আলু রয়েছে গেছে। বাজারমূল্য না পাওয়ায় আলু বিক্রির জন্য হিমাগারের যাচ্ছেন না অনেকে। ৫০ কেজি ওজনের প্রতিবস্তা আলু বিক্রি করে সব খরচ বাদে কৃষক হাতে পাচ্ছেন দেড়শত থেকে দুইশত টাকা। তার পরেও লোকসানের পরিমাণ কিছুটা কাটিয়ে উঠতে ঋনের বোঝা মাথায় নিয়ে এবারও আলু ক্ষেতির জন্য প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে আলু জমির হালচাষ শুরু করবেন তারা।

এই বিভাগের আরও সংবাদ