দিনাজপুর

পঞ্চগড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলামিন ওই গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করত। সকালে চলন্ত ট্রাক্টরে ওঠার চেষ্টা করার সময় হঠাৎ তার পা পিছলে পড়ে যায়। এ সময় সেই ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ