কিশোরগঞ্জ
কটিয়াদীতে ছাদ থেকে পড়ে ৯ বছরের শিশুর মৃত্যু


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বাসার তিনতলার ছাদ থেকে পড়ে অদ্রি বর্মন (৯) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অদ্রি পুলিশের এসআই সুভাষ বর্মনের মেয়ে এবং কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সমবয়সীদের সঙ্গে ছাদে কানামাছি খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নয় বছরের শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





