কিশোরগঞ্জ
কটিয়াদীতে ১৮ মামলার আসামি গ্রেপ্তার


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৮ মামলার আসামি সাজন ঘোষকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাতে পৌরসভার ভোগপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঘোষপাড়া গ্রামের হরি ঘোষের ছেলে।
পুলিশ জানায়, সাজন ঘোষের বিরুদ্ধে গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সদর, ভৈরব ও কটিয়াদী থানায় মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



