পঞ্চগড়

সুস্থ থাকতে হলে শরীরচর্চার বিকল্প নেই: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাহমুদ দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় প্রবীণ নাগরিকদের নিয়ে নিয়মিত শরীরচর্চা ও প্রাতঃভ্রমণ বিষয়ক সংগঠন” গুডমর্নিং বোদা -এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার(১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্ভোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ(এমপি)।

এই বিভাগের আরও সংবাদ

‘সুস্থতার পথে একসঙ্গে প্রতিদিন -স্লোগানকে সামনে রেখে প্রবীণ নাগরিকদের সঙ্গে নিয়ে শরীরচর্চা ও সুস্থ থাকার বিভিন্ন কসরত তিনি করে দেখান। এসময় তিনি সুস্থ থাকতে হলে শরীরচর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেন।

‘গুডমর্নিং বোদা এসোসিয়েশন’-এর আহবায়ক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে স্হানীয় বিভিন্ন বয়সের নাগরিকরা অংশগ্রহন করেন।

এই বিভাগের আরও সংবাদ