কল্যাণপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল ও কলেজ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৬ অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত নারী আসন) ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধ ও মানবিক অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে। মানুষের কল্যাণে, মানুষের পাশে—আমাদের পথচলা অব্যাহত থাকুক।





