ব্রাহ্মণবাড়িয়া থেকে অনলাইন জুয়া চক্রের ৫ জন সদস্য গ্রেফতার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: এসআরবি-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে অনলাইন জুয়া চক্রের ৫ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত (১৩ অক্টোবর) দুপুর আনুমানিক ২০:৪৫ ঘটিকায় গোপন সূত্রে ভিক্তিতে ব্রাহ্মনবাড়িয়ার পৌর শহরের ভাদুঘর এলাকার খাদিমপাড়া গ্রামের জুয়েল মিয়া চায়ের দোকানের ভিতর ৫ জন ব্যক্তিকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় আভিযানিক দলের সদস্যরা তাদেরকে আটক করেন।
পরবর্তীতে তাদের হেফাজত হতে অনলাইনে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ জুয়েল মিয়া (৩৬), পিতা- আক্কাছ মিয়া, মোঃ সিরাজুল ইসলাম (৫৪), পিতা- মৃত-আব্দুল গণি, মোঃ রতন মিয়া(৪০), পিতা- মৃত-সাঈদ মিয়া, পল্টু সরকার(২৬),
পিতা- বিধু চন্দ্র সরকার, মোঃ দেওয়ান মিয়া(৩৩), পিতা- মোস্তু মিয়া, সর্ব ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে অনলাইন জুয়া খেলতে উৎসাহিত করত এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের নিকট প্রেরণ করত।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদেরসহ জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।



