সিলেট

সিলেটের পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের লক্ষ্যে চালু হচ্ছে পর্যটন সম্পর্কিত মোবাইল অ্যাপ

সিলেট জেলার পর্যটনকে ব্যাপক প্রচার-প্রসারের নিমিত্ত পর্যটন সম্পর্কিত সকল তথ্য সম্বলিত মোবাইল অ্যাপ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন,সিলেট আয়োজিত অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়,সিলেট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুদ রানার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মঞ্জুরুল আলম,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল,সহকারী কমিশনার(জেলা ব্রান্ডিং ও পর্যটন সেল) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাদ্দেকা বেগম বৃষ্টি।

সভায় আরো বক্তব্য রাখেন, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের (টোয়াস) সভাপতি হুমায়ুন কবির লিটন, পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আবদুল ওয়াহেদ, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রঞ্জন সামান্ত, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ আহমদ, সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল আহাদ, সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক দেলওয়ার হোসেন রানা, সদস্যসচিব ফয়জুল হাসান, পরিবহন মালিক সমিতির নুর আহমেদ খান সাদেকসহ পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় সিলেটের পর্যটন খাতের উন্নয়ন, পর্যটনকেন্দ্রগুলোর প্রচার-প্রসার এবং পর্যটকদের কাছে প্রয়োজনীয় তথ্য সহজে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত মোবাইল অ্যাপের মাধ্যমে সিলেটের পর্যটন-সংশ্লিষ্ট তথ্য পর্যটকদের কাছে আরও সহজে তুলে ধরার উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ