ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কার্তুজ ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের টি.এ রোড এলাকায় পুলিশের রাত্রিকালীন অভিযানে ১২-বোরের একটি পুরোনো রাবার কার্তুজ ও ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন শীল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের টি-এ রোড এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে৷ এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেফতার সুমন শীল শহরের কাজীপাড়ার বণিকপাড়া এলাকার বিজয় শীলের ছেলে৷

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিলেন। এ সময় শহরের টি.এ রোডে হোটেল মিড নাইটের গলির মুখে পাকা রাস্তার ওপর সুমন শীলকে চ্যালেঞ্জ করে দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ১২-বোরের পুরোনো রাবার কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সুমন শীলের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। রোববার বিকেলে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ