ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃএসআরবি-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড চায়না রাইফেলের গুলি এবং ১ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৯, সিলেট, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ১৪ অক্টোবর রাত আনুমানিক রাত ২১:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি এলাকায় শিমরাইলকান্দি ব্রীজের পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে এসআরবির আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা ব্যক্তি এসআরবির উপস্থিতি টের পেয়ে ১ টি কালো রংয়ের পলিথিন ব্যাগ ফেলে সু-কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে তাদের ফেলে যাওয়া একটি কালো পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১ রাউন্ড ৭.৬২ মি.মি. চায়না রাইফেলের গুলি এবং ১ রাউন্ড ১২ বোরের শটগানের কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এসআরবি-৯, সিলেট, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানান হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ