ঢাকা

ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গঠিত উপজেলা পর্যবেক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার: আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গঠিত ধামরাই উপজেলা পর্যবেক্ষন কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি।

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী জেলা, মহানগর, উপজেলা, পৌর ইউনিটে পর্যবেক্ষণ কমিটি ও পূজা মন্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক টিম গঠনের আহ্বানে ধামরাই উপজেলা পর্যবেক্ষণ কমিটির প্রথম সভা স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি র ধামরাই উপজেলা পরিষদের নিজস্ব অফিসে বৃহস্পতিবার পনের অক্টোবর বিকাল সাড়ে চার ঘটিকার সময় নবগঠিত কমিটির আহ্বায়ক ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম এর সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবগঠিত পর্যবেক্ষণ কমিটির যুগ্ম আহবায়ক মোঃ রাকিবূর রহমান খান ফরহাদ, আতিকুর রহমান আতিক, মোঃ শহীদ মাষ্টার, আনোয়ার জাহিদ তালুকদ. ার, সোয়েব খান, আব্দুল আলীম , মারুফ হোসেন সিকদার, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ কুমার মজুমদার, সদস্য সচিব সাংবাদিক রনজিত কুমার পাল, সদস্য – বিশ্বজিৎ সরকার, অসীম কুমার খাঁ,সহ নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় দেশব্যাপী আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, বিএনপি ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা দলের অঙ্গীকার। ঈদ, দুর্গাপূজা, বড়দিন, বুদ্ধপূর্ণিমাসহ সব ধর্মীয় উৎসব বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এসব উৎসবের মর্যাদা রক্ষা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্ম পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। ধামরাইয়ে পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে।

এই বিভাগের আরও সংবাদ