বাগেরহাট

বঙ্গোপসাগরে ভাসতে থাকা বোটসহ ১২ জেলে উদ্ধার

সুমন,স্টাফ রিপোর্টারঃ বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান, রবিবার (২৩ আগষ্ট) রাত ৮ টায় এফভি মায়ের দোয়া নামক একটি ফিশিং বোট নিয়ে ১২ জন জেলে মাছ আহরণকালে সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসলে সোমবার সন্ধ্যায় বোটের একজন জেলে বোট মালিককে কল করে বিষয়টি জামালে বোট মালিক কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। পরে কোস্ট গার্ড স্টেশন দুবলা কর্তৃক দ্রুত গভীর সমুদ্র এলাকা থেকে বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ