মোংলায় সুপেয় পানি সংকট নিরসনে ট্যাংকি বিতরণ করলেন প্রতিমন্ত্রী


সুমন,স্টাফ রিপোর্টারঃ- উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে পানির ট্যাংক বিতরন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। রবিবার (২৩ আগষ্ট) সকালে মোংলার দিগরাজ পৌর মার্কেট চত্বরে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এ পানির ট্যাংক বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে চিলা, চাঁদপাই, সোনাইলতলা, মিঠাখালী ও সুন্দরবন ইউনিয়নবাসীর মাঝে ট্যাংক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
বক্তব্য তিনি বলেন, উপকূলীয় লবনাক্ত এলাকায় ছয়টি ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়। বৃষ্টির পানি সংরক্ষণ করে সুপেয় পানির চাহিদা পূরণের লহ্ম্য এসব ট্যাংকি বিতরণ করা হয়।
এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মোংলার উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার,সাধারন সম্পাদক আবু হোসেন পনি, মোস্তাফিজুর রহমান জনিসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



